• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও সবজি বীজ বিতরণ

রিপোর্টার: / ২৫৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃ্ষি অফিস থেকে বীজ বিতরন করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসত বাড়িতে চাষযোগ্য শীতকালিন সবজি ও মাঠে চাষযোগ্য শীতকালিন সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

এতে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মন্ডল।

অনুষ্ঠানের প্রথম পর্বে ২৫০ জন কৃষককে বিভিন্ন শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়।

এসময় কৃষিসম্প্রসারন অফিসার আফরোজা আক্তা র রুমা ও কৃষি সম্প্রসারন অফিসার বিমান বিহারী মন্ডল উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে ৪৪০ জন কৃষককে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ