• আজ- মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২ সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন কালিগঞ্জে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আশাশুনির মাদরা-বাউশুলী গ্রামে ইলিয়াসের বাড়ীর সামনে থেকে চোরাই প্রাইভেট কার উদ্ধার কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র বাড়তি নজরদারি সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুল আকস্মিক পরিদর্শনে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক: শিক্ষার পরিবেশে সন্তুষ্ট কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আশাশুনির মাদরা-বাউশুলী গ্রামে ইলিয়াসের বাড়ীর সামনে থেকে চোরাই প্রাইভেট কার উদ্ধার

রিপোর্টার: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

# আমাকে জড়িয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে- সোহাগ

#চোরাই গাড়ী কিনে ইলিয়াস রেন্টে কার হিসেবে ভাড়া দিতো

# ঢাকা থেকে মূলচোরকে আটক করে ইলিয়াসকে ছেড়ে দিয়েছে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানাধীর এক ব্যক্তির চুরি যাওয়া সাদা রং এর করোলা প্রাইভেটকার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলী গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মাদরা) এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন জানান, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পুলিশ এসে তাদের কাছে সহায়তা চান। হাজিগঞ্জ থানা ও আশাশুনি থানার পুলিশের একটি দল আশাশুনি উপজেলার বাউসুলী গ্রামে অভিযান চালায়। এসময় বাউসুলী গ্রামের ইলিয়াস নামক এক ব্যক্তির বাড়ির সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় পুলিশ গাড়ীটি উদ্ধার করে।

হাজিগঞ্জ থেকে আসা মামলার পুলিশের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরে আলম এ প্রতিবেদককে জানান, তার থানাধীন হাজিগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি সাদা রং এর করোলা প্রাউভেটকার চুরির ঘটনায় তিনি গত ১৯ অক্টোবর থানায় ৩৩ নং চুরির মামলা করেন। মামলার তদন্তে নেমে তিনি ওই গাড়িটি সাতক্ষীরার আশাশুনির বাউসুলী এলাকায় গাড়ীটি ইলিয়াস নামে একজন ব্যবহার করছেন মর্মে জানতে পারেন। একপর্যায়ে রবিবার রাতে তিনি সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে বাউসুলী গ্রামের ইলিয়াসের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় ওই প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। অভিযানকালে স্থানীয় উপজেলা যুবদল নেতা আবু জাহিদ সোহাগের সহযোগীতা নেওয়া হয়। তার সহযোগীতায় চোর ইলিয়াসকে হেফাজতে নেই। ইলিয়াসের মাধ্যমে আমরা ঢাকা থেকে গাড়ী চোরকে গ্রেফতার করি। ইলিয়াস সহযোগীতা করায় তাকে আমরা ছেড়ে দেই।

এব্যাপারে উপজেলা যুবদল নেতা আবু জাহিদ সোহাগ এ প্রতিবেদককে বলেন, ইলিয়াস আলী মাস দুই আগে একটি সাদা রংয়ের করোলা পুরাতন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯) কিনে ভাড়ায় চালাতো। প্রয়োজনে আমিসহ এলাকার অনেকেই কারটি ভাড়া নিত। সোমবার হাজিগঞ্জ ও আশাশুনি থানার পুলিশ গাড়ীটি উদ্ধার করলে জানতে পারি সেটি চোরাই। এরপর মূলচোরকে ধরার জন্য ইলিয়াস এবং আমি পুলিশকে সহযোগীতা করি। পুলিশ তাকে নিয়ে ঢাকায় যায়। পওে শুনেছি চোরকে শনাক্ত করার পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

তিনি আরো বলেন, কিন্তু একটি চক্র আমাকে নিয়ে কুৎসা রটাতে ফেসবুক ও বিভিন্ন অনলাইনে যুবদল নেতা আবু জাহিদ ডাবলুর মৎস ঘের থেকে কারটি উদ্ধারের যে তথ্য প্রচার করা হচ্ছে আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুর রহমান জানান, চাঁদপুরের হাজিগঞ্জ থানা থেকে পুলিশ এসে আমাদের কাছে সহায়তা চাইলে ফোর্স দিয়ে সহায়তা করি। সোমবার ভোরে বাউসুলী গ্রামে ঘের থেকে একটি প্রাইভেটকার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে তারা সেটি নিয়ে চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ