• আজ- রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা: ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কালিগঞ্জে মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা

আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা: ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

রিপোর্টার: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী সড়কের বেহাল দশা দীর্ঘদিনেও কাটেনি। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও পিচ উঠে যাওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হলেও পাঁচ মাসেও কাজ শুরু হয়নি। গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।

 

রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি এড়াতে অনেক চালক মূল সড়ক ছেড়ে গ্রামের ছোট ছোট পথ ব্যবহার করছেন। সেখানেও বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় কৃষিপণ্য ও উৎপাদিত মালামাল বাজারে আনা-নেওয়ায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

স্থানীয় আজিজুল ইসলাম জানান, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ রাস্তার কারণে অনেকেই বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতের খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে। গাড়িচালক ইমন রাজা জানান, প্রতিদিন দুই-তিনবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলাচল করেন তিনি। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্ত ও দেবে যাওয়ায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে অনেক সময় বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের যথাযথ উদ্যোগের অভাবেই সড়কটির এমন বেহাল অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। তারা দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ, ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক ও আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে, বুধহাটা-পাইথালী সড়কের কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ