• আজ- মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার, থানায় হস্তান্তর কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশাশুনিতে অবৈধ ভাবে সরকারী গাছ কর্তন সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত তাহসিনের মৃত্যু শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ আশাশুনিতে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা আশাশুনির থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত দেবহাটায় রাতে দুই চুরি: নিঃস্ব দুই পরিবার শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলায় হয়রানী বন্ধে মানববন্ধন

আশাশুনিতে অবৈধ ভাবে সরকারী গাছ কর্তন

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

বিএম আলাউদ্দীন,  আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে রাস্তার পাশের ৪টি গাছ অবৈধ ভাবে কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ মার্চ) সকালে আশাশুনি টু বড়দল সড়কে বুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
বুড়িয়া গ্রামের নন্দ লাল কুন্ডুর ছেলে বাসুদেব কুন্ডু, মৃত কবির মোল্যার ছেলে মিজানুর রহমান ও এছমাইল মোল্যার স্ত্রী শারমিন সুলতানা জনমজুর লাগিয়ে সড়কের পাশে ৪টি মূল্যবান গাছ মুড়ো করে কেটে নেয়। খবর পেয়ে জেলা পরিষদের কেয়ারটেকার মোঃ তারিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দের উদ্যোগ নেন। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও মেম্বারদের জানিয়ে তারা গাছ কেটেছে বলে দাবী করেন।
কেয়ারটেকার তারিফুল ইসলাম জানান, সড়ক ও জনপদ বিভাগের গাছ কেটে নেয়ার খবর পেয়ে তিনি কর্তকৃত অংশ আটক করেন। বিষয়টি জেলা পরিষদকে জানান হয়েছে, মঙ্গলবার সার্ভেয়ার আসবেন এবং তিনি এসে সিদ্ধান্ত দেবেন।
বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজ হাসান জানান, গাছগুলো ৬নং খতিয়ানে ২০৯ দাগে ১৩৮ শতক জমির উপরের। গাছগুলো সড়ক ও জনপদ বিভাগের। তারা গাছের ডাল কেটে নিয়েছে, আমি নিষেধ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ