• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

আশাশুনিতে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

রিপোর্টার: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সভায় আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আরিফ, থানার এসআই ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ২৫ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, বাদ জোহর ও সুবিধামত সময়ে মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া ও প্রার্থনা, দিবসের স্মৃতি চারন ও আলোচনা সভা, রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিটে ব্লাক আউট এবং ২৬মার্চ ৩১বার তোপধ্বনি,  সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রামান্যচিত্র প্রদর্শনী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন, মসজিদ-মন্দির-গীর্জায় দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ