• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

রিপোর্টার: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।

রবিবার সন্ধ্যায় জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের শিয়ালমারী পশুহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন তারই দুই বন্ধু একই গ্রামের রবিউল ইসলামের ছেলে ফারুক ও আশাদুল ইসলামের ছেলে সোহেল। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সন্তোষপুরে বন্ধুদের সাথে ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আরিফুলসহ ৩ জন। পথিমধ্যে শিয়ালমারী পশুহাট এলাকায় পৌঁছলে একই দিকে যাওয়া কেরুর একটি ট্রাক্টরকে (চুয়াডাঙ্গা-ই-০৬-০০১৫) ওভারটেক করতে গেলে সামনে থেকে অপর একটি গাড়ি এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে পড়ে যেয়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী।

এসময় আরিফুলের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আরিফুল ইসলাম সৌদি আরবে থাকতেন। বিদেশ থেকে আসার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ