• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ
জাতিসংঘের জরিপে বিএনপির ২৬৫ টি আসনের মধ্যে সাতক্ষীরা- ৩ আছে- ধানের শীষের নির্বাচনী জনসভায় কাজী আলাউদ্দিন সাতক্ষীরা-৩ আসনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী হাবিব নির্বাচনী মাঠে টহল তৎপরতায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ৩৫ প্লাটুন সদস্য কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা: বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক ব্যবহারের পরামর্শ কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় নির্বাচন সামনে রেখে সাতক্ষীরাসহ দুদকের দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম

জাতিসংঘের জরিপে বিএনপির ২৬৫ টি আসনের মধ্যে সাতক্ষীরা- ৩ আছে- ধানের শীষের নির্বাচনী জনসভায় কাজী আলাউদ্দিন

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী ১২ তারিখের ত্রয়োদশ গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়া সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। জাতিসংঘের নির্বাচনী জরিপের রিপোর্টে বিএনপি’র ধানের শীষের ২৬৫ টি আসনের মধ্যে সাতক্ষীরা- ৩ আসন আছে। আপনারা বিভ্রান্ত হবেন না। বৃহস্পতিবার সকাল সকাল উঠে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করাবেন আমি আপনাদের গলায় মালা দিয়ে বরণ করে নেব।

যত দিন যাচ্ছে ধানের শীষের জোয়ার বইছে। এ কারণে বুধবার ১১ তারিখ আপনারা বাজারঘাট করে রাখবেন। যাতে করে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পারেন। একটি দল দেশের মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব চাইনি তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে। ভোট দিলে আপনাদের কেউ জান্নাতে নিতে পারবে না। তাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ জান্নাতের টিকিট কিনতে যাবেন না। আরেকজন প্রার্থী আছে ২০১৮দুই সালে নির্বাচন করে জামানত হারিয়েছিল। এখন দল থেকে বহিষ্কার হয়ে পাগলের প্রলাপ গুনছে। এরা আমাদের দলের কেউ না। বিএনপির কোন নেতাকর্মী দল থেকে ছিটকে পড়ে আজ পর্যন্ত কিছু করতে পারেনি। আগামী নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে ধানের শীষের ছায়াতলে থাকবেন।

আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে যত দিন যাচ্ছে তত ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সবাই এগিয়ে আসছে। বিশেষ করে অবহেলিত আশাশুনিবাসী জোট বেধেছে তাদের উন্নয়ন করানোর জন্য। সেখানে আমি বিপুল ভোটে জয়ী করানোর অঙ্গীকার করেছে আশাশুনিবাসী। আমি বিগত দিনে যেভাবে উন্নয়ন করেছি আপনারা আমাকে নির্বাচিত করলে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। ৫ আগস্ট এর পরে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজ করেছে। আমি নির্বাচিত হয়ে তাদেরকে দল থেকে বিতাড়িত করে সেগুলো উদ্ধার করে আপনাদেরকে নিরাপত্তা দেব।

অনুষ্ঠানের প্রধান বক্তা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল তার বক্তব্যে বলেন, আপনারা ইতিমধ্যে তারেক জিয়ার ৩১ দফার কথা শুনেছেন। আপনারা ধানের শীষ কে বিজয়ী করে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চিকিৎসা কার্ড, আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এজন্য কোন মেম্বার, চেয়ারম্যানের কাছে যেতে হবে না। তারেক জিয়া ক্ষমতায় আসলে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা ঘরে বসে পাবেন।

রবিবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্ক ময়দানে সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনে কুশুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনের বিএনপি’র ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি কাজী আলাউদ্দিন ও প্রধান বক্তা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল উপরোক্ত কথাগুলো বলেন।

জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাপ্পি, যুক্তরাজ্য প্রবাসী যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ নাসির উদ্দিন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, প্রমূখ। এছাড়াও উপজেলার ১২ ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ