• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে- সাতক্ষীরায় জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম

রিপোর্টার: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা দেখেছি একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করেছে। জুলাই বিপ্লব পরবর্তীতে নতুন বাংলাদেশে মাত্র দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডার বাজি, কৃষকের টাকা আত্মসাত করাসহ নানা অপকর্মে জড়িত তারা। যাদের কাছে আমাদের সম্পদ নিরাপদ নয়, এমন ব্যক্তিকে আমরা নেতা বানাবো না।

তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। জুলুম নির্যাতনে এখানে আমাদের ৪৮ জন ভাই শহীদ হয়েছেন। কিন্তু কখনও তারা বাতিলের সাথে আপোষ করেননি। তিনি এসময় আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বকে উপহার দেওয়ার আহ্বান জানান।

শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম আরো বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, সম্পদ নিরাপদ, মা বোন নিরাপদ তাদেরকেই আমরা বেছে নেবো।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ