• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টার: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের আশপাশের দোকানপাটে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকা আতঙ্কে ঢেকে যায়। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা চরম বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও বেশ কয়েকটি দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও সহায়তা করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পরে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ