• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক ব্যবহারের পরামর্শ কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় নির্বাচন সামনে রেখে সাতক্ষীরাসহ দুদকের দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল সাতক্ষীরা তথ্য অফিসের ট্রাকযোগে নির্বাচনী সংগীতানুষ্ঠান একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে- সাতক্ষীরায় জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

তালার খলিলনগরের উন্নয়নসহ সকল ধর্মের লোক সমান সুবিধা ভোগ করবে বলে প্রতিশ্রুতি এমপি প্রার্থী হাবিবের

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তিনি নির্বাচিত হলে এক মাসের মধ্যেই খলিলনগর এলাকায় স্থানীয়দের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজে নেবেন। দলের কোনো কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষের দল।

তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ । সবাই মিলে দেশ গড়তে হবে। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। আগের নির্বাচনে এই ইউনিয়নে তিনি বিপুল ভোটে প্রথম হয়েছিলেন উল্লেখ করে বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চান।

খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান ।
সমাবেশে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ