• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ

রিপোর্টার: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা–এর বিরুদ্ধে কবরস্থান উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও প্রকল্প বাস্তবায়নে গাফিলতির একাধিক অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস থেকে কবরস্থান উন্নয়নের জন্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কবরস্থানের উন্নয়ন কাজে ব্যয় না করে অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গরু হাটখোলা কবরস্থানের জন্য ১ লাখ ২০ হাজার টাকা এবং জুসখোলা গ্রামের কবরস্থানের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে এসব স্থানে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন কাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এলাকাবাসীর দাবি, নামমাত্র কিছু রং-চুনের কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ উত্তোলন ও ব্যয় দেখানো হয়েছে, যা প্রকৃত উন্নয়নের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

স্থানীয়দের আরও অভিযোগ, শুধু কবরস্থান প্রকল্পই নয়, ইউনিয়নের অন্যান্য উন্নয়ন প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেক ক্ষেত্রে বরাদ্দ থাকলেও কাজ না হওয়া, নিম্নমানের কাজ করা এবং প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ উঠেছে।

এদিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সূত্রে জানা গেছে, বরাদ্দ প্রদানের নথিপত্র ও প্রকল্পের তথ্য তাদের কাছে রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী দাবি করেছেন, কেবল কবরস্থান প্রকল্প নয়—ইউনিয়নের সকল উন্নয়ন বরাদ্দের সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ