• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি

রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে অবৈধভাবে মজুদকরা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীউলার নাকতাড়া কালিবাড়ি বাজারের মারুফা খাতুনের মুদির দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পিছনে কৌশলে ৪টা ড্রামের মধ্যে মজুদ রাখা ৮০০শ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান জানান, মারুফা খাতুন ৪ড‍্রাম পেট্রোল অবৈধভাবে মজুদ রেখে বেশি মুল্যে বিক্রি করছে এমন অভিযোগের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। জব্দকৃত পেট্রোল উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে পাঁচ লিটার করে ৬০০টাকার মূল্যে  বিক্রি করা হয়েছে। বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এছাড়া আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় দোকানিকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ