• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল সাতক্ষীরা তথ্য অফিসের ট্রাকযোগে নির্বাচনী সংগীতানুষ্ঠান একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে- সাতক্ষীরায় জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কালিগঞ্জে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগ চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে- সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব কালিগঞ্জের নাজিমগঞ্জ-নূরনগর সড়কের দুই পাশে মরা শিশু গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ, ঝুঁকিতে জানমাল, দ্রুত অপসারণ দাবি

দস্যু দমনে সাতক্ষীরার সুন্দরবনে অভিযান শুরু

রিপোর্টার: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বনদস্যু ও জলদস্যু দমনে সাতক্ষীরার সুন্দরবনে অভিযান শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে এ অভিযান শুরু হয়। সুন্দরবনের বনদস্যুতা ও জলদস্যুতাসহ সকল ধরনের অপরাধ নির্মূলে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে সে অভিযান পরিচালিত হচ্ছে।

শনিবার সকাল থেকে বিভিন্ন নৌকা, ট্রলার ও লঞ্চ তল্লাশি শুরু করেছে বন বিভাগ। সেখান থেকে বনদস্যুতা ও জলদস্যুতার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে বন বিভাগ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন অফিসার জিয়াউর রহমান বলেন, সুন্দরবন, সুন্দরবনের প্রাণি, বনজীবী ও জেলেদের সুরক্ষার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে দস্যুতা বেড়ে গেছে। কঠোরভাবে দস্যুতা দমনে এবং সুন্দরবনকে নিরাপদ রাখতে এ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় দস্যুতা বেড়ে গেছে সেসব এলাকায় বিশেষ টহল টিম কাজ করছে। আমরা দস্যুদের কঠোর হস্তে দমন করে থাকি।

বনবিভাগ ও স্থানীয়রা জানান, ২০২৪ সালের আগস্ট মাস থেকেই সুন্দরবনে বেড়েছে দস্যুতা। যে কারণে সুন্দরবন সংলগ্ন বনজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছে দস্যুরা। উপকূলবাসীর দাবি— দস্যুমুক্ত সুন্দরবন আবার ফিরে আসুক।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহীন বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় জেলে, বাওয়ালি ও বনজীবীদের সুরক্ষায় এবং দস্যুবাহিনী নির্মূলের লক্ষ্যে শনিবার ভোর থেকে অভিযান শুরু হয়েছে। প্রয়োজনে যৌথ বাহিনী এ অভিযানে অংশ নিবে। একটি চৌকস টিম ইতোমধ্যে সুন্দরবনের ভিতরে কাজ শুরু করেছে। এর বাইরে যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের তল্লাশি নেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে কাছিকাটা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহীন বলেন, জেলেদের নৌকায় বনদস্যুদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনা-নেওয়া করা হয়। এজন্য বনদস্যুদের সাথে যোগাযোগ আছে— এমন কাউকে সন্দেহ হলেই আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। জেলেদের পাস-মারমিট ঠিক আছে কী-না সেটাও তল্লাশি করা হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ