
নিজস্ব প্রতিনিধি: দেবহাটার নোড়ারচক এক রাতের মধ্যে দুই চুরি। নিঃস্ব দিন মুজুর দুই পরিবার। ঘটনাটি ঘটেছে (৬ মার্চ) শুক্রবার রাত ৮ টার দিকে নোড়ারচক এলাকায়।
জানা যায়, নোড়ারচক অনাথ চন্দ্র মন্ডলের বাড়ীতে হরিবাসর অনুষ্ঠান উপলক্ষে স্ব- পরিবারে অনুষ্ঠানে অংশ গ্রহনের সুযোগে নোড়ারচক গ্রামের সুধান সরকারের ছেলে সন্তোষ সরকারের বাড়ির বসত ঘরের পিছনের গোলপাতার বেড়া কাটে বারান্দায় উঠে ঘরের সামনের দরজার তালা ভাঙে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ষ্টীলের সোকেজের ড্রয়ারের তালা ভাঙে রক্ষিত প্রায় ২০ লক্ষ টাকার সোনার গহনা জামা, প্যান্ট, শালি নিয়ে চলে যার।
অনুষ্ঠানে শেষে রাত ১০ টার দিকে বাড়ি ফিরে দেখতে পান তাদের ঘরের বেড়া ভেঙে চুরি করছে কে বা কারা এ বিষয় সন্তোষ সরকার বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একই রাতে নোড়ারচক গ্রামের মৃত নির্মল মন্ডলের স্ত্রীর বাড়ি থেকে চুরি সংগঠিত হয়।
পরিবার সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে রাতে খাবার খাওয়ার পর ঘুমায়া পড়ে। এরপর ভোর বেলা উঠে দেখেন ঘরে তক্তার ও গোল তারার বেড়া ছাড়িয়ে তাদের ঘরে সব সোনা গহনা সহ জিনিস পত্র চুরি হয়ে গেছে। এ বিষয়ে কমল মন্ডল বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।