• আজ- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

পাওয়ার প্লেতে তিন উইকেট হারাল বাংলাদেশ

রিপোর্টার: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের পিচ ব্যাটিংবান্ধব, ম্যাচের আগে এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই বেশ চাপে পড়ল বাংলাদেশ, শুরুতেই হারাল দুই ওপেনারকে। পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার। তিনটি উইকেটই শিকার করেছেন কিউই পেসার ও’রুর্ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৬ রান।

ইনিংসের দ্বিতীয় বলেই ও’রুর্কের শিকার হয়েছেন টাইগার ওপেনার সাইফ হাসান। উইকেটরক্ষক টম লাথামের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন এই টাইগার ওপেনার।

ও’রুর্কের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান, বল ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত করে।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধীরগতিতে এগোতে থাকেন সৌম্য সরকার, তবে বেশিক্ষণ থিতু হতে পারলেন না তিনিও। ২৬ বলে ১৮ রান করে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরলেন তিনি। এবারও উইকেটশিকারি কিউই পেসার ও’রুর্ক।

এই মুহুর্তে উইকেটে টিকে আছেন শান্ত ও লিটন দাস। টপ অর্ডারের ব্যাটিং ধসের পর দলীয় রানের গতি যেন বাড়ছেই না। আপাতত টিকে থেকে রানের পাল্লা ভারি করার চেষ্টায় আছেন এই দুই টাইগার ব্যাটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ