• আজ- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

মন্ত্রীর ভুয়া সিল-স্বাক্ষর করে জমি লিজের চেষ্টা, গ্রেপ্তার ২

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পানিসম্পদ মন্ত্রীর ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) শহরের ইটাগাছা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের আব্দুর রহিম (৪২)।

পুলিশ জানায়, একটি চক্র পরস্পরের যোগসাজশে প্রতারণার মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর নামে ভুয়া সিল তৈরি ও স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যাচাই করে দেখেন স্বাক্ষরটি সঠিক নয়। পরে বুধবার বিকেলে অভিযুক্তরা পূর্বে জমা দেওয়া আবেদনের বিষয়ে তদবির করতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে গেলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা করেছেন।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে প্রতারণা ও জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ