• আজ- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শান্তর ফিফটিতে একশ পেরোল বাংলাদেশ

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। দলীয় একশ রান পেরোল টাইগাররা। নাজমুল হোসেন শান্ত টানা দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন নিজের অর্ধশতকও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২২ রান।

২৬তম ওভারের তৃতীয় বলে ৭০ বল খেলে নিজের ফিফটি তুলে নেন শান্ত। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন এই টাইগার ব্যাটার, যদিও ৫০ রান করেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ওয়ানডে ফরম্যাটে আজকে নিজের ১২তম হাফ সেঞ্চুরির দেখা পেলেন শান্ত।

চট্টগ্রামের পিচ ব্যাটিংবান্ধব, ম্যাচের আগে এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই বেশ চাপে পড়ে বাংলাদেশ, পাওয়ার প্লেতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার। তিনটি উইকেটই শিকার করেছেন কিউই পেসার ও’রুর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ