• আজ- শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশুকে অমানুষিক নির্যাতন

কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই আহত

রিপোর্টার: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তারই বড় ভাই রুহুল আমিনকে । এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন ও আহত রুহুল আমিন ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিমের এক সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশী আরিফুল ইসলামের সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আরিফুল ইসলাম ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। ইব্রাহিম ও রুহুল আমিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইব্রাহিমকে মৃত ঘোষণা করা হয়। পরে গুরুতর আহত রুহুল আমিনকে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা ফারজানা রহমান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা বলেন, খামারের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম আমার স্বামীকে ছুরিকাঘাত করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। তারা হলেন, আরিফুল ইসলাম, তার স্ত্রী সাথী আক্তার, তার বাবা জামাল উদ্দিন ও মা শাহানারা খাতুন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ