• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা বড় বাজারে ভোজ্য তেল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুদের বিরুদ্ধে জেলা প্রশাসন, র‍্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন অবৈধভাবে তেল মজুদের দায়ে মেসার্স হাজী ট্রেডার্স এবং সাধু স্টোর নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হয়। বাংলাদেশ ফরম নং-১২১ অনুযায়ী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন , মেসার্স হাজী ট্রেডার্সকে বিশ হাজার টাকা এবং সাধু স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ।

সিপিসি-১ সাতক্ষীরা, র‍্যাব-৬ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে যেন কেউ দাম বাড়াতে না পারে সেজন্য জেলা প্রশাসন, র‍্যাব, ভোক্তা অধিকার এবং সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, দুইটা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অবৈধ মজুদ করে সংকট তৈরি করে দাম বাড়ানো ঠেকাতে প্রশাসনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ