• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

মন্ত্রীকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে করা নিজের এক পোস্টের চড়া মূল্য দিতে হলো পেসার নাসিম শাহকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে মরিয়ম এসেছিলেন সম্মানিত অতিথি হিসাবে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার উপস্থিতি নিয়ে নাসিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন-‘কেন তাকে লর্ডসের সম্রাজ্ঞীর মতো সম্মান করা হচ্ছে?’

এতেই বাঁধে বিপত্তি। নিঃশর্ত ক্ষমা চেয়েও রেহাই পাননি নাসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ৭২ হাজার ডলার (পাকিস্তানের মুদ্রায় প্রায় দুই কোটি রুপি) জরিমানা করেছে।

নাসিম যদিও ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ পর ডিলিট করে দাবি করেছিলেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এমনকি, পিসিবির কারণ দর্শানো নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমাও চান দেশের হয়ে ২০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ৩৭ টি ২০-তে ১৫২ উইকেট পাওয়া এই পেসার।

কিন্তু তাতে কাজ হয়নি। পিসিবি জানায়, নাসিম কেন্দ্রীয় চুক্তির বেশ কয়েকটি ধারা ভঙ্গ করেছেন। তাই এই কড়া শাস্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ