• আজ- মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার, থানায় হস্তান্তর কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশাশুনিতে অবৈধ ভাবে সরকারী গাছ কর্তন সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত তাহসিনের মৃত্যু শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ আশাশুনিতে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা আশাশুনির থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত দেবহাটায় রাতে দুই চুরি: নিঃস্ব দুই পরিবার শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলায় হয়রানী বন্ধে মানববন্ধন

শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলায় হয়রানী বন্ধে মানববন্ধন

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে ওয়াব্দার রাস্তা ছিদ্র করে ও কেয়ারের রাস্তা কেটে লবন পানি উত্তোলন করে এলাকায় ক্ষতি সাধন ও মিথ্যা মামলা হয়রানী বন্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ই মার্চ) বেলা ১১ টায় কালিঞ্চী উত্তর পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আছিয়া বেগম, বিলকিস খাতুন, নাসিমা খাতুন, মমতাজ বেগম ও মোঃ আলমগীর ভাঙ্গী। এসময় বক্তারা জানায়, উপজেলার ভেটখালী গ্রামের মোঃ আবু নূর আমিনের পুত্র মোঃ সাহাবুদ্দীন আহম্মেদ দীর্ঘ বছর ধরে আমাদের এলাকায় ওয়াব্দার রাস্তা ছিদ্র করে ও কেয়ারের রাস্তা কেটে মসজিদ ও কবরস্থানের পাশ দিয়ে লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ করে আসছে। যার ফলে অত্র এলাকায় মসজিদ, কবরস্থান, পুকুর, বসত বাড়ী, গাছগাছালি ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। ফলে বর্ষা মৌসুমে মসজিদ, কবরস্থানসহ এলাকায় লবন পানিতে প্লাবিত হয়।

তারা আরও বলেন, লবন পানির কারনে আমরা জরায়ুসহ নানা রোগে আক্রান্ত হই। আমরা লবন পানির হাত থেকে রক্ষা পেতে প্রতিবাদ করলে গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর  সাহাবুদ্দীন আহম্মেদ আমাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ০৯/৩৪১ নং একটি মিথ্যা মামলা দায়ের করে নানা ভাবে হয়রানী করে।

আমরা প্রতিবাদ অব্যহত রাখলেও লবন পানি উত্তোলন বন্ধ হয়নি। অবেশেষে রাস্তা সংস্কারের সময় লবন পানি উত্তোলনের পাইবটি বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে লবন পানি উত্তোলন বন্ধ থাকলেও চলতি বছরের ৩০ জানুয়ারী সাহাবুদ্দীন আহম্মেদ প্রভাব বিস্তার করে পুনরায় লবন পানি উত্তোলনের চেষ্টা করলে আমরা বাঁধা সৃষ্টি করলে আমাদেরকে তার লোকজন ব্যাপক ভাবে মারধর করে। আমাদের মারধর করে ক্ষ্যন্ত না হয়ে বিজ্ঞ আমলী আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। যার নং- ৫।

সাতক্ষীরাতে মৃত ছবেদ আলী গাজীর পুত্র মোঃ আব্দুল মজিদ, মোঃ আঃ গফ্ফারের পুত্র মোঃ শহিদ, আব্দুল গফুর গাজীর পুত্র হাফিজুর রহমান, মৃত নূর ভাঙ্গীর পুত্র আলম ভাঙ্গী, আহম্মদ আলীর পুত্র মোঃ কালাম, মৃত ফরমান গাজীর পুত্র মোঃ শাহিনুর রহমান, আনারুল ইসলামের স্ত্রী আছমা খাতুন, মুনছুর আলীর স্ত্রী নাছিমা খাতুনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করে। যা বর্তমানে শ্যামনগর থানয় তদন্ত চলছে।

তারা আরও বলেন , মিথ্যা মামলা করে আমাদের হয়রানী করছে। নানা ভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। এ সময় তারা ওয়াব্দার রাস্তা ছিদ্র করে ও কেয়ারের রাস্তা কেটে লবন পানি উত্তোলন করে এলাকায় ক্ষতি সাধন বন্ধ ও মিথ্যা মামলা হয়রানী বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ