• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের পাল্টাপাল্টি র‌্যালি ও সমাবেশ

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুই গ্রুপের পাল্টাপাল্টি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় ও হাটের মোড় থেকে পৃথক পৃথক দুটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক গ্রুপ শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অপর গ্রুপ শহরের হাটের মোড় এলাকায় সমাবেশ করেন।

র‌্যালিতে এক গ্রুপে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। অপর গ্রুপে নেতৃত্ব দেন, সাবেক জেলা যুবদলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল। মুকুল গ্রুপে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় দুই গ্রুপে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, শাহ কামরুজ্জামান, যুবদল নেতা শফিকুল আলম বাবু, মোহাম্মদ ফরিদ উদ্দীন, আলিমুজ্জামান আলীম, শেখ সেলিম, মনিরুজ্জামান প্রিন্স, মোস্তফা হোসেন মন্টু প্রমুখ।

বক্তারা এসময় বলেন, সাতক্ষীরার যুবদল আজ সুসংগঠিত। যুবদলের সর্বোচ্চ অভিভাবক দেশনায়ক তারেক রহমান। তার সৈনিক হিসেবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

র‌্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশ নেন।

পুরো শহরজুড়ে এসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ