• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ তেলবাহী লরি আটক

রিপোর্টার: / ৪৮২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রির সময় একটি তেলবাহী লরি আটক করেছে স্থানীয় জনতা। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সড়ক থেকে ৭ হাজার লিটার পেট্রলসহ লরিটি আটক করা হয়।

আজ সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রোববার বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী লরিটি সাতক্ষীরার দেবহাটা উপজেলার তেল পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামে সড়কে তেল বিক্রির সময় স্থানীয় লোকজন লরিটি আটক করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় লরিটি আটক করে থানায় আসে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ