• আজ- শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশুকে অমানুষিক নির্যাতন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশুকে অমানুষিক নির্যাতন

রিপোর্টার: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামে।

নিযাতনের শিকার ওই শিশুর নাম কাকলী খাতুন নুসরাত (৭)। সে ওই এলাকার হামজার আলীর ছেলে। ৫বছর আগে নুসরাত তার মাকে হারিয়েছে। বর্তমানে নুসরাত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন শিশু নুসরাত দুপুওে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে রেজোয়ান গাজীর শিশু কন্যা খেলার সময় শিশু নুসরাতের চুল কেটে দেয়। এতে শিশু নুসরাতের উপর রাগম্বিত হয়ে ওই শিশু কন্যাকে তাড়াতে থাকে। এসময় ওই শিশু কন্যার মাতা একই এলাকার জান্নাতুল খাতুন রানী (২৮) ও তার দাদী আব্দুল মালেক গাজীর স্ত্রী তাসলিমা খাতুন (৫৫) শিশু নুসরাতকে ধরে আছড়াতে থাকে। এমনকি তার বুকের উপর উঠে দাড়িয়ে নির্যাতন করে। এসময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার কওে সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করে।

আহত শিশু নুসরাতের পিতা হামজার আলী এ প্রতিবেদককে জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে তারা আমার মা হারা অসহায় শিশুটিকে একা পেয়ে মারধর ও নির্যাতন করে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে সদর থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছিল।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ