• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ
জাতিসংঘের জরিপে বিএনপির ২৬৫ টি আসনের মধ্যে সাতক্ষীরা- ৩ আছে- ধানের শীষের নির্বাচনী জনসভায় কাজী আলাউদ্দিন সাতক্ষীরা-৩ আসনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী হাবিব নির্বাচনী মাঠে টহল তৎপরতায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ৩৫ প্লাটুন সদস্য কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা: বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক ব্যবহারের পরামর্শ কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় নির্বাচন সামনে রেখে সাতক্ষীরাসহ দুদকের দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম

সাতক্ষীরা-৩ আসনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী হাবিব

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 6125; AI_Scene: (-1, -1); aec_lux: 243.73653; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আপনারা কিসের ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? মনে রাখবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল শ্রেণির মানুষ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে। তাই এই দেশে সবার সমান অধিকার রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের পাশে থাকবো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।

রবিবার দুপুরে পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মৃণাল কান্তি রায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের জিপি এড. অসিম কুমার মন্ডল, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন মজুমদার প্রমুখ।

এসময় সেখানে পূজা উদযাপন পরিষদের সদস্য সরজিত ঘোষ, শংকর দাশ, সমীর ঘোষ, সুনীল ঘোষ, ডা. কোমল দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ