• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

কালিগঞ্জের বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-অভিভাবকরা একত্রিত হয়ে শিক্ষার পরিবেশ উন্নয়ন, ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানটিতে প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এসময় তিনি বলেন, বিদ্যালয়ের অগ্রগতি নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সমন্বয়ের উপর। সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে পরিবারের সক্রিয় ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী চিকিৎসক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ শহিদ উদ্দীন।

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ, সহকারী শিক্ষক সুনীল কুমার পাল এবং সহকারী শিক্ষক কল্যাণ সরকার।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম বাহারী।

অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত এ সমাবেশে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকরা একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ