• আজ- বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন শ্যামনগরে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: ৮ মাসের অন্তঃসত্ত্বা সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আরেক আসামী সাগর গ্রেপ্তার কালিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ: ভিআইপি ফ্যাশনের মালামাল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপনের দাবিতে আবারো ২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়াউর রহমান ওরফে জিয়া বাহিনীর সদস্যরা। বুধবার ভোর ৫টার দিকে গহীন সুন্দরবনের বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল সহ জেলেদের অপহরণ করে।

জিম্মি ২ জেলেকে মুক্তির জন্য পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেছে। ৭ দিনের ভিতরে মুক্তিপনের টাকা পরিশোধ না করিলে জেলেদের হত্যার হুমকিও দিয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, আহরিত মাছ, খাদ্য সামগ্রী সহ অনান্য মালামাল লুট করে জিয়া বাহিনী।

অপহৃত ২ জেলে হলেন শ্যামনগর উপজেলার ৯নং সোরা গ্রামের এছাক গাজীর ছেলে নূরুজ্জামান (২৫) ও মৃত সোহারব গাজীর ছেলে সবুর আলী (৩৫)।

পরিবারের বরাতদিয়ে স্থানীয় আবিয়ার গাজী জানান, গত ৩ দিন আগে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মাছ ধরার অনুমতি নিয়ে ২ জেলে সুন্দরবনে প্রবেশ করে বাদুরঝুড়ি খালে মাছ ধরার সময় ভোর ৫টার দিকে অস্ত্র নিয়ে জিয়া বাহিনীর সদস্যরা ২ জেলেকে অপহরণ করে।

খোঁজ নিয়ে জানাযায়, বনদস্যু প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ি গাবুরার ইউনিয়নের ৯নং সোরা গ্রামে মৃত তাজেল শেখের ছেলে। ওই বাহিনীর সদস্য সংখ্যা ৮ জন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরনের বিষয়ে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ