• আজ- শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২

কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

রিপোর্টার: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ জগবন্ধু দাস ও তাঁর স্ত্রী সুচিত্রা দাসকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাঁদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁচাই গ্রামে জগবন্ধু দাস ও তাঁর স্ত্রী সুচিত্রা দাসের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের পর তাঁদের আটক করেন ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন। এ সময় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য রব্বানী, গ্রাম পুলিশ আব্দুল কাদেরসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ঘটনার পর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানকে জানান। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মল্লিক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আটক স্বামী-স্ত্রীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ