• আজ- রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোর্টার: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: “মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের অনন্য উদ্যোগ। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রাণবন্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক অনুজা মন্ডল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. আকরাম হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক সদস্য সচিব মারুফ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সাতক্ষীরার গর্ব, আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তরুণদের অংশগ্রহণই একটি সুস্থ সমাজ গঠনের মূল চাবিকাঠি।

অতিথি হিসেবে বক্তব্যে আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি জাতি গঠনের শক্তিশালী হাতিয়ার। মাঠে তরুণদের সক্রিয় অংশগ্রহণই একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ভলিবলসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা আরও বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ গ্রামীণ পর্যায়ে ক্রীড়া চর্চার বিকাশে নতুন উদ্দীপনা জোগাবে। খেলাধুলার মাধ্যমে তরুণরা হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ, নৈতিকতায় সমৃদ্ধ ও একটি প্রগতিশীল সমাজের নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ