• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

ইসলামী ব্যাংকের বুথ প্রত্যাহারের সিদ্ধান্ত: প্রতিবাদে ব্যবসায়ীদের মানবব্ধন

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক কৃষ্ণনগর এজেন্ট শাখার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বাজারের শত শত ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক এই বুথের মাধ্যমে নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করে থাকেন। তাই বুথটি প্রত্যাহার করা হলে বাজারের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন মেম্বার। তিনি বলেন, কৃষ্ণনগর বাজারে প্রায় ৭০০ ব্যবসায়ী নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করছেন। এই বাজারে ইসলামী ব্যাংকের বুথটি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও গ্রাহকদেও দ্রুত ব্যাংকিং সেবা দিতে সহায়তা করে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বুথ বন্ধ করা অত্যন্ত অযৌক্তিক সিদ্ধান্ত।

ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, উপজেলার অন্যতম বৃহৎ বাজার কৃষ্ণনগর থেকে বুথ প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এমন সিদ্ধান্ত আশা করিনি।

আরেক ব্যবসায়ী শানেওয়াজ সৈকত বলেন, ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, ট্রানজেকশন কম হওয়ার কারণে বুথটি প্রত্যাহার করা হচ্ছে- এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবে আমরা প্রায় সময় বুথে গিয়ে টাকা না পেয়ে ফিরে আসি, কারণ সেখানে পর্যাপ্ত অর্থ সরবরাহ থাকে না। অথচ গ্রাহক সংখ্যা অনেক।

তিনি আরও বলেন, বুথে নিয়মিত অর্থ সরবরাহ নিশ্চিত করে এটিএমটি সচল রাখলেই গ্রাহক ব্যবহার আরও বাড়বে। তাই অফিসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বুথটি চালু রাখার আহ্বান জানাচ্ছি।
Ô
উপজেলা শহর থেকে দূরবর্তী ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ীরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সুবিধা বিবেচনায় নিয়ে এটিএম বুথটি চালু রেখে ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা বজায় রাখার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ