• আজ- সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরার আহমাদুল্লাহ খালিদের ১ম স্থান অর্জন

রিপোর্টার: / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ছাত্র মোঃ আহমাদুল্লাহ খালিদ ৩০ পারা গ্রুপে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে। এছাড়া একই প্রতিষ্ঠানের অপর ছাত্র মোঃ আরাফাত হোসেন ৫ পারা গ্রুপে ৮ম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। একই প্রতিষ্ঠান থেকে আরও দুইজন শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টটি গ্রহণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল ওহাব।

এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই ক্ষুদে হাফেজরা পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেশ ও জাতির গৌরব বৃদ্ধি করছে। ভবিষ্যতেও তারা ইসলামের দাওয়াত ও আলোক ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ।

জাতীয় পর্যাযে ১ম স্থান অধিকার করা আহমাদুল্লাহ খালিদ সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার হাফেজ আসাদুল ইসলামের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ