• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরার কালিগঞ্জে ভোগান্তি কমাতে সড়ক সংস্কার করলেন ইউএনও

রিপোর্টার: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জনগুরুত্ব একটি সড়ক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল উপজেলাবাসীর। উপজেলার কাঁকশিয়ালী ব্রিজের পাশে তারালী মোড় দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও অসুস্থ রোগীদের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কটির কিছুটা সংস্কার করে সাময়িক স্বস্তি ফিরিয়ে এনেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউএনও নিজ উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ সম্পন্ন করেন। এর ফলে দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা সাময়িকভাবে চলাচলযোগ্য হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, তারালী মোড় দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও অসুস্থ রোগী যাতায়াত করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ইউএনওর এই মানবিক পদক্ষেপে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ