• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ,

রিপোর্টার: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে, গাজিপুর বিওপির আভিযানিক দল একই থানাধীন বোস্তানের ঘের নামক স্থান হতে, ঘোন বিওপির আভিযানিক দল ঘোনা বাজার নামক স্থান হতে, কালিয়ানী বিওপির আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে এবং তলুইগাছা বিওপির আভিযানিক দল শালবাগান নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কেড়াগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট, ঔষধ ও শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন ফুলতলা বাজার ও তেতুলবাড়ি নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৬ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ