• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

মনোনয়ন না দেওয়ায় সাতক্ষীরার নলতায় ধর্মঘট, সড়ক অবরোধ

রিপোর্টার: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরার নলতায় মঙ্গলবার অর্ধ-দিবস হরতাল পালিত হয়েছে। এছাড়া নলতা হাসপাতাল মোড় অবরোধ করে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ডা. শহিদুল আলমের সমর্থকেরা। তবে ঘন্টাব্যাপী সড়ক অবরোধে দীর্ঘ যানজট তৈরি হয় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে। এতে জনভোগান্তি চরমে উঠে।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় আজ (৪ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সতর্ক করেন।

এ সব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীদেরকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়া নলতা ও কালিবাড়িসহ এর পার্শ্ববর্তী এলাকায় সকল ব্যবসাসহ অন্যান্য প্রতিষ্ঠান অর্ধ-দিবস বন্ধ থাকতে দেখা যায়।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ