• আজ- শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় রবীন্দ্র জয়ন্তী উৎসব সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় যমজ কন্যা হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি গরম নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ হালাল হলেও পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন নবীজি (সা.) মাত্র একটি ওষুধে বাঁচতে পারতেন ম্যারাডোনা, মৃত্যু মামলায় সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য

শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে হরিণ উদ্ধার

রিপোর্টার: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদী থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নদী পার হওয়ার সময় স্রোতের টানে ভাসতে থাকা হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি হরিণকে ভাসমান অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে গাবুরা ইউনিয়নের বাসিন্দা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় একদল যুবক নৌকা নিয়ে তারা হরিণটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
হরিণ উদ্ধারের খবর জানামাত্র সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নিয়ে যান। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান
“প্রাথমিক পর্যবেক্ষণে হরিণটি সুস্থ বলে মনে হচ্ছে। দীর্ঘক্ষণ পানিতে থাকায় সেটি কিছুটা ক্লান্ত ছিল। পরেবিশেষ পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হবে বলে জানান।”
বন কর্মকর্তাদের মতে, সুন্দরবনে জোয়ারের পানি বৃদ্ধি, তীব্র স্রোত অথবা অনেক সময় খাদ্যের সন্ধানে হরিণ বা বাঘের মতো বন্যপ্রাণী নদী পার হয়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে। তবে গাবুরার বাসিন্দাদের এই সচেতনতা এবং বন্যপ্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণ বন্যপ্রাণী সংরক্ষণে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ