• আজ- শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় যমজ কন্যা হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি গরম নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ হালাল হলেও পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন নবীজি (সা.) মাত্র একটি ওষুধে বাঁচতে পারতেন ম্যারাডোনা, মৃত্যু মামলায় সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান

খুলনায় যমজ কন্যা হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদায় আলোচিত যমজ কন্যাশিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম জানান, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মোল্লা আবু বকরের ছেলে মাসুম বিল্লাহর সঙ্গে কনার বিয়ে হয়। বিয়ের পর ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে কনার গর্ভে যমজ কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর কনা বাবার বাড়িতে চলে আসেন। পরে তিনি স্বামীকে বারবার ফোন করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করতেন। তবে স্বামী মাসুম বিল্লাহ তাকে পরে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কনা মোবাইল ফোনে তার ছোট বোনকে জানান, দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে বাড়ির পারিবারিক পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহত শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ