• আজ- বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

হস্পতিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপির আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সীমান্তবাসী জানান, উপজেলার  আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকা হয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিসহ ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে খাদেমুল হক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে আহত হন।

সহযোগীদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন আহত খাদেমুল। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির কথা প্রাথমিক ভাবে বিএসএফ অস্বীকার করেছে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ