• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

পাটকেলঘাটার তৈলকুপি মারকাযুল কুরআন মাদ্রাসায় দাতা সদস্য সম্মেলন

রিপোর্টার: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

পাটকেলঘাটা (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের নতুন বাজার খোলা মোড়ে মারকাযুল কুরআন মাদ্রাসায় আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুর ২টায় মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্ব ও মাওলানা সাত্তার আলীর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাসানুর রহমান হাসান।

বিশেষ অতিথি ছিলেন টাটা গ্রুপ কেয়ার কোম্পানীর এম ডি কেশব কুমার সাধুর প্রতিনিধি ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম, শাহিনুর রহমান তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু মুহিত এবং বিশিষ্ট ইউটিউবার মেহেদী হাসান আরিয়ান খান।

উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল হোসাইন মাহী, সাংবাদিক সানজিদুল হক ইমন, সাংবাদিক আব্দুল্লাহ, সাংবাদিক রবিউল ইসলাম, ডা. ইউনুস সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস ছাত্তার, মাওলানা আজহারুল ইসলাম, মাহফুজুর রহমান ও মিলন সরদার।

আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা ও এতিমখানার দ্বীনি শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং এতিম শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে দাতা সদস্যদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ-বিদেশের সকল দাতা সদস্যদের জন্য মোনাজাত করা হয়। পরে সম্মেলনে অংশগ্রহণকারী দাতা সদস্যদের সম্মানে মেহমানদারি করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মাদরাসাটি নুরানী, নাজেরা বিভাগ হিফজ বিভাগ দিয়ে শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ