• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

রিপোর্টার: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টার নামে একটি বেসরকারী হাসপাতালে পারুল খাতুন (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

রোববার(৭জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তোপের মুখে পড়ে পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পারুল খাতুন আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আবু হানিফের স্ত্রী।

নিহতের ছোট ভাবি মিনা খাতুন বলেন, শনিবার (৬জুন) সকালে তার ননদের প্রসব বেদনা উঠলে তাকে লোকনাথ নার্সিং হোমে ভর্তি করা হয়। রোববার দুপুরে সিজারের মাধ্যমে সেখানে একটি পুত্রসন্তান জন্ম নেয়।

সন্ধার পরে তার ননদের অবস্তা খারাপ হতে থাকে ওই সময় কর্তৃপক্ষ তার অবস্তা বেগতিক দেখে তাকে অন্য ক্লিনিকে হস্তান্তরের চেষ্টা করলে সেখানে মারা যায় ননদ পারুল। চিকিৎসকের ভুলে এই হয়েছে বলে তিনি দাবী করেন। তবে সদ্য প্রসুত নবজাতক ছেলে সুস্থ আছে।

পারুলের বাবা আজিত খাঁ বলেন, মেয়ের তিন নাম্বার সিজারের ঝুঁকি থাকার কারণে তিনি আগেই ক্লিনিক কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেন। কিন্তু ক্লিনিক মালিক পুলক পাল তাকে অবিজ্ঞ সার্জন আছে বলে আশ্বাস দেন। কিন্তু ভুল চিকিৎসার কারনে অতিরক্ত ক্ষরনে তার মৃত্যু হয়েছে। এই হত্যার কান্ডের বিচার দাবী করে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পারুলের বড় মেয়ে সাদিয়া (১৪) জানায়, শনিবার সকালে মাকে এখানে ভর্তি করেন। বোরবার (৭জুন) দুপুর ২টার দিকে রমিছ উদ্দিন নামে এক চিকিৎসক সিজার করেন। সন্ধ্যার পর তার মা মারা যায়। মাকে ওই ডাক্তার মেরে ফেলেছে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয়রা জানায়, লোকনাথ নাসিং হোম এখন মৃত্যু কূপে পরিনত হয়েছে। প্রতিবছর এখানে অপচিকিৎসার স্বীকার হয়ে কোন কোন প্রসূত মা মারা যায়। এ পর্যান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মাঝে মাঝে ক্লিনিকে ঝটিকা অভিযানে ক্লিনিক বন্ধ হলেও অদৃশ্য কারনে তা আবার খুলে যায়।

এ ব্যাপারে ক্লিনিকের মালিক পুলক পালের বক্তব্য নেবার জন্য ফোনে অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.আব্দুস সালাম বলেন, আমি ছুটিতে ঢাকায় আছি। ডাক্তার ফরহাদ জামিল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ