• আজ- মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

তালায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬ টার দিকে তালা উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম আলী ফকির ও মেহেদী হাসান ফকির সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকির ও হাফিজুল ইসলাম ফকিরের ছেলে। তারা আপন দুই চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের খামারের জন্য মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম আলী ফকির। পথিমধ্যে সকাল ৬টার দিকে তেতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিম আলী ফকির নিহত হন এবং গুরুতর আহত হন আরোহী তার চাচাতো ভাই মেহেদী হাসান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মারা যায় মেহেদী হাসান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ