• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভা

রিপোর্টার: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার সকালে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ শাহানাজ বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ শোয়াইব হোসেন, সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ।

আলোচনাসভা শেষে সেখানে অগ্নি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি ও মহড়ায় প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ