• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরার অতিরিক্ত দুই পুলিশ সুপারের বদলীজনিত বিদায় সংবর্ধনা

রিপোর্টার: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

অপরাধ বার্তা ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের শীর্ষপর্যায়ের দুই কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীবকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”- এই প্রত্যয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে পুলিশ সুপার তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ