• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

রিপোর্টার: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই চলেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন খাতে অনিয়ম, সুবিধা বণ্টনে স্বজনপ্রীতি, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাবসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। অভিযোগকারীরা বলছেন, এসব অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এবং এর কোনো প্রতিকার মিলছে না।

সম্প্রতি নতুন করে ইউনিয়ন পরিষদের সিসি (CCTV) ক্যামেরা স্থাপনের অর্থ বরাদ্দ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এই খাতে লক্ষাধিক টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে সরকারি জমি দখল, বিভিন্ন সুবিধা বণ্টনে অনিয়ম এবং পাটকেলঘাটা গরুর হাটের সরকারি জায়গা দখলের মতো অভিযোগও সামনে আসে। এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বারবার অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে অভিযোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবং জনমনে আস্থার সংকট তৈরি হচ্ছে।

সচেতন মহলের দাবি— এতসব অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি। অন্যথায় এ ধরনের অনিয়ম ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পুরো এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ