• আজ- বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কলারোয়ায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

রিপোর্টার: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ভারতে পাচারের সময় দুটি স্বর্ণের বারসহ মো. আরশাদ আলী (৫৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৩ এপ্রিল) রাতে তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।

আরশাদ আলী একই এলাকার মৃত ইমান আলী সরদারের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা-৩৩ বিজিবির পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কাকডাঙ্গার কামারবাইশা নামক স্থান দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের চান্দুরিয়া বিওপির একটি টিম সেখানে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে ঝাউডাঙ্গা থেকে কাকডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে আরশাদ আলীকে আটক করা হয়।

পরে তাকে তল্লাশি করে ২টি স্বর্ণের বারসহ চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম, যার মূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের বার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ