• আজ- শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড়: শ্যামনগরে গাছ ভেঙে শিশুর মৃত্যু তুরস্কে গ্লোবাল স্পাইন কংগ্রেসে ডা. মাহমুদুল হাসান পলাশ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের যে খেলোয়াড়রা আছেন ২০২৬ বিশ্বকাপেও কলকাতায় শতবর্ষের মসজিদ সরানোর পরিকল্পনা, নতুন বিতর্কের আভাস পাটক্ষেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলায় ঘটনায় ৩৫০জনের নামে মামলা সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা পালিত শ্যামনগরের গাবুরায় বজ্রপাতে নারীর মৃত্যু

হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এরমধ্যে দেশটির বুশেহরে মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী।

বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।

বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেছেন, আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে।

এরআগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। হরমুজে থাকা জাহাজকে সতর্কতা দিতে এসব গুলি ছোড়া হয়েছে বলে উল্লেখ করেছে তারা।

সূত্র: তাসনিম নিউজ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ