• আজ- রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন উৎযাপন

রিপোর্টার: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন  অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কলেজ ক্যাম্পাসে গান, কবিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯ টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ক্যাম্পাসে বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা সভা, স্মৃতিচারণ, কবিতা, গানে গানে মুখরিত হয়। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।

স্বাগত বক্তব্য রাখেন রিইউনিয়ন উৎযাপন কমিটির আহবায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহেদ মোস্তফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর (অব) লিয়াকত পারভেজ, বাগেরহাট পিসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহসান হাবিব, সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাহিনা সুলতানা, সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাচ ভিত্তিক পরিচিত করানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জুবায়ের আলম, জিয়াউর রহমান, মাহবুবুল হক, শরীফ উল্লাহ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিইউনিয়ন উৎযাপন কমিটির সদস্য সচিব নাজমুল হক, অ্যাডভোকেট এম এম বাযেজিদ রনি, আনিছুর রহমান আনিচ, কুহেলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ