• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

পরিত্যক্ত বোমা বিস্ফোরণে যশোরে দুই শিশু আহত

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় পুকুরের পাশে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হচ্ছে- ধর্মতলা খোলাডাঙ্গা কাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) ও ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্বজনরা জানিয়েছেন, বিকাল ৩টার দিকে তারা ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ার একটি পুকুরপাড়ে খেলা করছিল। খেলা করার সময় পুকুরপাড়ে কৌটাসদৃশ বস্তু দেখে নাড়াচাড়া করছিল। এ সময় কোটাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই দুই শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ তাদের হাসপাতালে ভর্তি করেন।

ডা. রাহুল দেব ঘোষ জানিয়েছেন, শিশুদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করতে হবে। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত একটি বোমা (জর্দার কৌটা) বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। এদের একজনের চোখ মুখ এবং অপরজনের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও দোষীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ