• আজ- শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড়: শ্যামনগরে গাছ ভেঙে শিশুর মৃত্যু তুরস্কে গ্লোবাল স্পাইন কংগ্রেসে ডা. মাহমুদুল হাসান পলাশ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের যে খেলোয়াড়রা আছেন ২০২৬ বিশ্বকাপেও কলকাতায় শতবর্ষের মসজিদ সরানোর পরিকল্পনা, নতুন বিতর্কের আভাস পাটক্ষেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলায় ঘটনায় ৩৫০জনের নামে মামলা সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা পালিত শ্যামনগরের গাবুরায় বজ্রপাতে নারীর মৃত্যু

পাটক্ষেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এই নেতাকে ৮০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। পরে বুধবার তার বন্ধু শামীম গাজীর পাটক্ষেত থেকে পাঁচটি বস্তায় রাখা দুই কোটি ২৪ লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দীপঙ্করের কাছে আরও টাকা ও সোনার গয়না রয়েছে। সেই সব অবৈধ সম্পদ উদ্ধারের দাবিও তুলেছেন তারা।

দীপঙ্কর তৃণমূলের রাজনীতিতে যোগ দেওয়ার আগে রাজমিস্ত্রির কাজ করতেন। এ ছাড়া স্কুটারও চালাতেন। পরে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেন। পরে বাদুড়িয়ার পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হন।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন প্রকল্পে অবাধে ঘুষ নিতেন দীপঙ্কর। আবাসন প্রকল্প থেকে শুরু করে রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গরিবদের আবাসন প্রকল্প—সব ক্ষেত্রেই তিনি দরিদ্র মানুষের কাছ থেকে ঘুস নিতেন। ঘুস ছাড়া তিনি কোনো কাজই করতেন না।

বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর চেয়ারম্যান পদ থেকে দীপঙ্করের অপসারণ চেয়েছেন স্থানীয়দের একাংশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ