• আজ- বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত কালিগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি করিমের বিরুদ্ধে মানববন্ধন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার কমিটি: সভাপতি মীর মোস্তফা, আব্দুর রহমান সম্পাদক সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল ঘুষের ভিডিও ভাইরাল: কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভালো ছন্দে থাকা বাংলাদেশ আজকের ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে চাইবে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ কিউইরা।

তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে আজ (বুধবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। আগের ম্যাচে জয় পাওয়া দলটিই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তির বিচারে নিউজিল্যান্ড এগিয়ে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তারা চতুর্থ স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২৪৮। অন্যদিকে ২২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নিচের অবস্থানে। দুই দলের মুখোমুখি ২১ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫টিতে, হেরেছে ১৫টিতে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তবে পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে গেলেও অভিজ্ঞতার দিক থেকে স্বাগতিকরা কিছুটা এগিয়ে। কারণ তুলনামূলকভাবে কম অভিজ্ঞ দল নিয়েই নিউজিল্যান্ড এই সফরে এসেছে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড: নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ