• আজ- বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি করিমের বিরুদ্ধে মানববন্ধন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার কমিটি: সভাপতি মীর মোস্তফা, আব্দুর রহমান সম্পাদক সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল ঘুষের ভিডিও ভাইরাল: কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ব্রাজিলিয়ান তারকা সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

রিপোর্টার: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার মধ্যে নতুন করে এই পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানাস্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ সহায়তা করেছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। এই অর্থ ইরানের শাসকগোষ্ঠীর চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি।

মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ